রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

‘জুলাই ঘোষণাপত্র’পাঠ করবেন প্রধান উপদেষ্টা,দেশবাসীকে অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ।

নিউজ ডেস্ক। দৈনিক বিজনেস প্রতিদিন।
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

০৪ আগস্ট ২০২৫
‘জুলাই ঘোষণাপত্র’পাঠ করবেন প্রধান উপদেষ্টা,দেশবাসীকে অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট)বিকেল ৫টায়‘জুলাই ঘোষণাপত্র’পাঠ করবেন। সোমবার(০৪ আগস্ট)বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তায় জানানো হয়,প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন।বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে,আগামীকাল ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।বিকেল পাঁচটায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি,জুলাই শহিদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
পোস্টে আরও বলা হয়েছে,পাশপাশি জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ঐতিহাসিক এই দিবস উদযাপনে দেশের শিশু,কিশোর-কিশোরী,তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ নারী- পুরুষ সকলকে যোগ দেয়ার আমন্ত্রণ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102