রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

উখিয়ার বালুখালীতে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে সদস্য গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক।মোঃ সেলিম।
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক মামলায় হয়রানির অভিযোগে উত্তপ্ত এলাকা।
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ২নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা কক্সবাজার আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ও ডাম্পার চালক মুহিব উল্লাহকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।তিনি ওই এলাকার জুনুমিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়,সম্প্রতি বালুখালী নতুন ব্রিজ এলাকায় কয়েকজন যুবকের‘জয়বাংলা’স্লোগান দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এলাকায় চিরুনি অভিযান চালায়।এ সময় মুহিব উল্লাহসহ অন্তত ১৫ জনকে আটক করা হয়।স্থানীয়রা অভিযোগ করেছেন, আটককৃতদের মধ্যে কিছু লোককে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মুহিব উল্লাহর বড় ভাই,স্থানীয় সাংবাদিক মো. আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন,আমি এবং আমার পরিবার আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। অথচ পুলিশ আমাকে এবং আমার পরিবারকে হয়রানি করছে। আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।

তিনি আরও জানান,আমি ও আমার পরিবার যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকি, তবে শাস্তি ভোগ করতে রাজি আছি।কিন্তু নিরপরাধ হয়েও যদি হয়রানির শিকার হই, তবে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি।প্রশাসনের এমন আচরণে আমরা দুঃশ্চিন্তায় রয়েছি। আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে মো. আমিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,স্বৈরাচার সরকারকে তাড়িয়েও যদি জনগণ হয়রানির শিকার হয়,তবে তার কোনো সুফল নেই।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ন্যায়বিচার ও প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102