
ময়মনসিংহ২৮ জুলাই ২০২৫ | নিউজ ডেস্ক।
এনসিপি খবর,হাসনাত আব্দুল্লাহ স্বাস্থ্যের আপডেট, রাজনৈতিক কর্মসূচি ২০২৫,ময়মনসিংহ খবর।
সোমবার ময়মনসিংহে পদযাত্রা কর্মসূচির পর জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় নেতারা জানান,কয়েকদিনের টানা রাজনৈতিক কর্মসূচির কারণে তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন।শারীরিক দুর্বলতা নিয়েই তিনি আজকের কর্মসূচিতে অংশ নেন।
সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, প্রাথমিক চিকিৎসা ও রুটিন পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি।
হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি রাতেই টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। এনসিপির নেতারা জানিয়েছেন,তিনি এখন ভালো আছেন এবং বিশ্রামের পর আবার রাজনীতিতে সক্রিয় হবেন।