রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

খাগড়াছড়িতে জেএসএস সন্তু গ্রুপের গুলিতে গণতান্ত্রিক যুবফোরামের কর্মী নিহত।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষ জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র বাহিনীর গুলিতে গণতান্ত্রিক যুবফোরামের এক কর্মী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন খুকু চাকমা (৪১),যিনি ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)এর ভ্রাতৃপ্রতিম সংগঠন গণতান্ত্রিক যুবফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য। তিনি জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,রবিবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে খুকু চাকমা তার এক বন্ধুর সাথে দেখা করতে পানছড়ির উগুদোছড়ি গ্রামে গেলে, সেখানেই জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র কমান্ডার পিকলু চাকমার নেতৃত্বে একটি দল তার উপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তার পায়ে গুলি করা হয়, পরে আহত অবস্থায় ধরে নিয়ে তাকে ঠাণ্ডা মাথায় হত্যা করে তারা পালিয়ে যায়।

গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা এক বিবৃতিতে এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী সন্তু লারমা ও তার নেতৃত্বাধীন জেএসএস সশস্ত্র বাহিনী। তারা পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে অস্থিরতা ও ভ্রাতৃঘাতী সংঘাত জিইয়ে রেখেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102