
পাঁচবিবিতে ঝড়ের সময় আমগাছ পড়ে ভ্যানচালকের মৃত্যু, মাত্রাই ইউনিয়নে বজ্রপাতে চাচা-ভাতিজা আহত।
জয়পুরহাট জেলা প্রতিনিধি। প্রকাশিত:২৪ জুলাই ২০২৫।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উচাই বাজারে ঝড়ে গাছ উপড়ে পড়ে সজল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
সজল জয়পুরহাট সদর উপজেলার আটাপুর এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। সকালে দৈনন্দিন কাজে বেরিয়ে তিনি উচাই বাজারে ভ্যানের উপর বসেছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে একটি বড় আমগাছ উপড়ে গিয়ে তার উপর পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে আহত ২,একইদিন সকালে জয়পুরহাট সদর উপজেলার মাত্রাই ইউনিয়নের মাহাবুব ও জুনায়েদ নামে চাচা-ভাতিজা বজ্রপাতে গুরুতর আহত হন। বর্তমানে তারা জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক সূত্র।
স্থানীয় প্রশাসনের সতর্কতা,প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘর থেকে অপ্রয়োজনে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।