রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

আমতলীতে পৌর গোরস্থান প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন-প্রশাসনের আশ্বাস।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

সরকারি খাস জমিতে কবরস্থান নির্মাণের দাবিতে আমতলী উপজেলা যুবদলের ব্যানারে শতাধিক মানুষের অংশগ্রহণ।

আমতলী (বরগুনা),২৪ জুলাই ২০২৫:
বরগুনার আমতলী পৌরসভায় কবরস্থানের অভাব দীর্ঘদিনের। এ সমস্যা সমাধানে পৌরসভার ঈদগাহ মাঠসংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাস জমিতে গোরস্থান নির্মাণের দাবিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনটি উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়, যেখানে সর্বস্তরের শত শত মানুষ অংশগ্রহণ করে।

এ কর্মসূচির আয়োজন করে আমতলী উপজেলা ও পৌর যুবদল। সভাপতিত্ব করেন আমতলী উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির।

বক্তব্য দেন,

মো.জহিরুল ইসলাম মামুন,আহ্বায়ক,আমতলী উপজেলা বিএনপি।তুহিন মৃধা,সদস্য সচিব,আমতলী উপজেলা বিএনপি

সৈয়দ মো.জহিরুল ইসলাম জহির,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,বরগুনা জেলা বিএনপি।মকবুল আহম্মেদ খান,যুগ্ম আহ্বায়ক,উপজেলা বিএনপি।তারিকুল ইসলাম টারজন,যুগ্ম আহ্বায়ক,উপজেলা বিএনপি।মাঈনুদ্দিন মামুন,যুগ্মআহ্বায়ক, পৌর বিএনপি।সাংবাদিক জাকির হোসেন ও রেজাউল করিম
মীরা খান,সভাপতি,জাতীয়তাবাদী মহিলা দল(উপজেলা শাখা)।
স্মারকলিপি প্রদান ও প্রশাসনের বক্তব্য,
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক মো. রোকনুজ্জামান খান এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। তিনি সাংবাদিকদের জানান,“আমতলী পৌরসভায় কবরস্থান এখন একটি জরুরি চাহিদা। নতুন কবরস্থানের জন্য উপযুক্ত জমি খোঁজা হচ্ছে।জমি পাওয়া গেলে প্রয়োজনীয় বরাদ্দের মাধ্যমে দ্রুত নির্মাণকাজ শুরু হবে।”

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102