
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হালিশহরে অভিনব কায়দায় লুকানো ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়,শুক্রবার (১৮ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে চৌধুরীপাড়া সংলগ্ন ডগির খাল এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সন্দেহভাজন দুই ব্যক্তির গতিবিধি নজরে আসলে তাদের দেহ তল্লাশি করা হয়। এরপরই মাদকদ্রব্য উদ্ধার এবং তাদের আটক করা হয়।
আটককৃত আলি হোসেন(৪০) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা এবং জাকির (৪২)ভোলার তজুমদ্দিন থেকে আগত। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে,দেশকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।