রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গাজায় রক্তক্ষয়ের জন্য দায়ী ইসরায়েল: উত্তর কোরিয়া

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ
ইসরায়েলিদের উপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা ও গাজায় সাধারণ মানুষের রক্তক্ষয়ের জন্য ইসরায়েলকে দায়ী করেছে পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া।

মঙ্গলবার (১০ অক্টোবর) দেশটির ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির পত্রিকা রোডোং সিনমুন একটি সংক্ষিপ্ত প্রবন্ধে বলেছে, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত অত্যাচারের ফলাফল হলো এই সংঘাত। গত শনিবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর আজ প্রথমবারের মতো এ
নিয়ে নিজেদের প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটি।

হামাসের এ রক্তক্ষয়ী ও প্রাণঘাতি হামলার পর এখন শঙ্কা দেখা দিয়েছে, গাজায় স্থল হামলা চালানো শুরু করতে পারে ইসরায়েল। এমন আশঙ্কার মধ্যে হামাস হুমকি দিয়েছে, যদি কোনো সতর্কতা ছাড়া ফিলিস্তিনের উপর কোনো হামলা চালানো হয় তাহলে— তাদের হাতে বন্দি ১৫০ ইসরায়েলিকে হত্যা করা হবে এবং সেই হত্যার ভিডিও প্রকাশ করা হবে।

ইসরায়েল ইতিমধ্যে গাজার সীমান্তের কাছে প্রায় ১ লাখ সেনা জড়ো করেছে। এছাড়া প্রায় ৩ লাখ সেনাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102