
চট্টগ্রাম থেকে:১৪জুলাই ২০২৫।
যুক্তরাজ্যের ওল্ডহাম শহরের ‘দ্য গ্র্যান্ড ভেন্যু’-তে গত ১৩ জুলাই (রবিবার) অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম এসোসিয়েশন (জিএমসিএ) আয়োজিত ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান।
প্রায় ৩-৪ হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠানটি এক টুকরো মিনি বাংলাদেশে পরিণত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের চেয়ারম্যান এস এম ফয়সাল কবির নিক্সন। যৌথ সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি ফরহাদ ইকবাল চৌধুরী এবং মাফিজুর রহমান। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হুমায়ুন কবির।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডিআইজি জুলফিকার আলী হায়দার,অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা,টেমসাইডের মেয়র কাউন্সিলর শিবলী আলম,চেস্টারের লর্ড মেয়র শেরীন আখতার,ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,ব্যারিস্টার মনোয়ার হোসেন,ইন্জিনিয়ার মোঃ আলমগীর,মোঃ নাজিম উদ্দিন,মৌসুমী আফরিন,শওকত মোহাম্মদ টিপু,মোঃ ওসমান,সহ ইউকের বিভিন্ন চট্টগ্রাম-ভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ।
মেজবানের ঐতিহ্য অনুযায়ী অতিথিদের আপ্যায়ন করা হয় সাদা ভাত, গরুর মাংস,চনার ডাল ও গরুর নলা দিয়ে প্রস্তুত নানা পদে।
এই আয়োজনটি ছিল জিএমসিএ’র ধারাবাহিক সপ্তম মেজবান। এবারে লন্ডন থেকে একটি ৫৪ জনের বিশাল টিম গাড়ি বহরে করে অংশ নেয়। আয়োজক কমিটি আগত সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান।