রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

ভিক্টোরিয়া হাসপাতালে কর্মচারী ইউনিয়নকে কৃতজ্ঞতার বার্তা দিলেন আবুল কাওসার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :১৩ জুলাই২০২৫।
ভিক্টোরিয়া হাসপাতালে বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করলেন কাউন্সিলর কাওসার আশা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং বন্দর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাওসার আশা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালে আসা রোগী ও স্বজনদের মাঝে বিশুদ্ধ পানির বোতল এবং স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ করেন।
কাউন্সিলর আশা বলেন, “চলমান তাপদাহ ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। পর্যাপ্ত পানি পান ও মাস্ক ব্যবহার জরুরি।”

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি উপস্থিত সবাইকে পর্যাপ্ত বিশ্রাম ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

পরিদর্শনকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা জাতীয়তাবাদী রাজনীতির সাফল্য, দেশের সার্বিক কল্যাণ এবং অসুস্থ রোগীদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তাদের মতে, “এই ধরনের উদ্যোগ জনসেবার একটি চমৎকার উদাহরণ।”
নারায়ণগঞ্জ সদর — বিএনপির নেতা আবুল কাওসার আশা অভিযোগ করেছেন, দলের সাম্প্রতিক বিশৃঙ্খলার পেছনে একটি কুচক্রী মহল ও অনুপ্রবেশকারীদের হাত রয়েছে। তিনি বলেন,“৫ জুলাইয়ের পর থেকে আমাদের দলে কিছু বহিরাগত ও উদ্দেশ্যপ্রণোদিত অনুপ্রবেশকারীরা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।”
তিনি দাবি করেন,“একই দলের ভিতরে বারবার বহিষ্কার ও তিরস্কারের মাধ্যমে দলের ভিতরেই বিভাজন তৈরি করার অপপ্রয়াস চলছে। এসব কর্মকাণ্ড পরিকল্পিত।”

জাতীয়তাবাদী রাজনীতিকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। কাওসার বলেন,“বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। প্রশাসন সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে। অথচ বারবার আমাদের দলের দিকেই অভিযোগ তোলা হচ্ছে।”

তিনি আরও যোগ করেন,“যারা ভোটের রাজনীতিতে তেমন জনসমর্থন পান না,তারাই চায় বিএনপির কাঁধে ভর করে অঘটন ঘটাতে।”
আবুল কাওসার আশা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান,“জাতীয়তাবাদী আদর্শের পথ থেকে বিচ্যুত না হয়ে সংগঠনের ঐক্য ধরে রাখুন।”

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102