
বিশেষপ্রতিনিধি:
২০২৫ সালের কর্মপরিকল্পনা ও সংগঠনের সম্প্রসারণ নিয়ে আলোচনা,বৃক্ষরোপণ কর্মসূচিও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু
১২ জুলাই ২০২৫,শনিবার –
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে অনুষ্ঠিত হলো মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের সাংগঠনিক সংলাপ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সংলাপে অংশগ্রহণ করেন চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকার নেতৃবৃন্দ।
দোহাজারী জামিজুরী আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। ফলজ ও বনজ গাছ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যা ছিল একটি পরিবেশবান্ধব উদ্যোগ।
কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নিজামুল ইসলাম, অ্যাডভোকেট রেজোয়ান নূর সিদ্দিকী, প্রফেসর আবু তাহের, এস এম মহিবুল্লাহ, আশরাফ সিদ্দিকী, দৌলতসহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান, শাহ নেওয়াজ চৌধুরী ও শেখ মোহাম্মদ সোহেল। স্বাগত বক্তব্য রাখেন ডা. আবদুর রহমান।
এই সাংগঠনিক সংলাপের মাধ্যমে আগামী দিনের কর্মপরিকল্পনা ও মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা হয়।