রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

রাজীবপুরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মুকুল গ্রেপ্তার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজীবপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানা পুলিশ। ২০১৩ সালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর রাজীবপুর উপজেলা শহরে অবস্থিত জামায়াতের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এক জামায়াত কর্মী একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর সেই মামলার তদন্তে রফিকুল ইসলাম মুকুলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজীবপুর উপজেলার চররাজীবপুর বটতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আটককৃত আসামি রফিকুল ইসলাম মুকুলকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন, দীর্ঘদিন পর মামলার এমন অগ্রগতি প্রমাণ করে যে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন সক্রিয় রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102