
নারায়ণগঞ্জ, ৪ জুলাই ২০২৫:
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জোর দিয়ে বলেছেন—“আমরা ব্যবসায়ী বা সুবিধাবাদী শিল্পপতি চাই না, বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাদের মধ্য থেকেই প্রার্থী মনোনয়ন দিতে হবে।”
বন্দর থানা যুবদলের এক দোয়া ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বক্তব্যে তিনি বলেন, “ওয়ান-ইলেভেনের সময় চরম নির্যাতনের শিকার হয়েও তারেক রহমান প্রবাসে থেকে ১৬ বছর ধরে দলকে সংগঠিত রেখেছেন। এই দীর্ঘ সময়ে তার পাশে থেকে ডা. জোবাইদা রহমান তাকে অনুপ্রেরণা ও মানসিক শক্তি যুগিয়েছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানসহ জিয়া পরিবারের জন্য সকলের কাছে দোয়া চাই।”
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস বা চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করতে হবে। বিএনপির বদনাম যেন কোনোভাবেই না হয়, তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাদের মধ্য থেকেই প্রার্থী মনোনয়ন দিতে হবে। ব্যবসায়ী বা সুবিধাবাদী শিল্পপতিদের প্রার্থী হিসেবে দেখতে চাই না।” তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে সদর ও বন্দর থানার মধ্যে একটি সেতু নির্মাণ করা হবে, যা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।
তিনি বলেন,“বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে,তাদের প্রতিহত করতে হবে।”
এ সময় তিনি বন্দরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিয়ে বলেন,“ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় এলে সদর-বন্দর সংযোগ সেতু নির্মাণ করা হবে।”
অনুষ্ঠানে যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন,বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন আহমেদ,বর্তমান সভাপতি শাহেনশাহ আহম্মেদ,সাধারণ সম্পাদক নাজমুল হক রানা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন।
বিএনপি নির্বাচন ২০২৫,নারায়ণগঞ্জ সদর বন্দর সেতু,বিএনপির প্রার্থী দাবি,সাখাওয়াত হোসেন খান বক্তব্য,নারায়ণগঞ্জ রাজনৈতিক খবর।