রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

সাবেক এমপি গিয়াসউদ্দিন, “আল্লাহকে খুশি করাই সবচেয়ে বড় সফলতা”

নিজস্ব প্রতিনিধিঃতাছলিমা পপি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ,৪ জুলাই:
শুক্রবার (৪ জুলাই) ফতুল্লার কাশীপুর ৯নং ওয়ার্ডে বাইতুল আকসা জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন,”আমরা প্রথমে ঈমান ঠিক রাখবো।এরপর ফরজ আমল আদায় করবো।এর পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে আল্লাহকে খুশি করার চেষ্টা করবো—এটাই প্রকৃত সফলতা।”

তিনি বলেন,“মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন ইবাদতের জন্য।ইবাদত মানেই আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলা।আজ আমরা সবাই একত্রিত হয়েছি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহকে খুশি করার জন্য যতটা সম্ভব মানবতার কল্যাণে কাজ করতে হবে।”

সাবেক এমপি গিয়াসউদ্দিন বলেন,“যেমন ১-এর পাশে যত শূন্য থাকুক, তার মূল্য বাড়ে। কিন্তু ১ না থাকলে হাজারো শূন্যের কোনও দাম নেই।তেমনি ঈমান ছাড়া সব আমলই মূল্যহীন।তাই আমাদের ঈমান ঠিক রেখে, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে জীবন পরিচালনা করতে হবে।”

তিনি মুসল্লিদের আল্লাহর প্রতি অবিচল আস্থা ও আনুগত্য প্রদর্শনের আহ্বান জানান এবং বলেন,“সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য।তিনি যদি আমাদের চায়, তবেই আমরা সফল হতে পারি।তাই আসুন, আমরা সকল কাজ করি আল্লাহর সন্তুষ্টির জন্য।”

নারায়ণগঞ্জ-৪আসনের সাবেক এমপি গিয়াসউদ্দিন বলেন,সফলতা একমাত্র আল্লাহর সন্তুষ্টিতে। ঈমান ঠিক রেখে ফরজ আদায়ের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত ইবাদত।

গিয়াসউদ্দিন,নারায়ণগঞ্জ বিএনপি,জুমার খুতবা,বিএনপি সাবেক এমপি,ফতুল্লা খবর,ইসলামিক বার্তা, আল্লাহর সন্তুষ্টি,ঈমান,মানব কল্যাণ,বাংলাদেশ রাজনীতি ইসলাম।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102