রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

নারী নির্যাতনের ভয়ঙ্কর পরিকল্পনা – ভাইয়ের উপর প্রতিশোধ নিতে ভাইয়ের সঙ্গে ঘটে গেল অমানবিক ট্র্যাজেডি।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

কুমিল্লা (মুরাদনগর), ৪ জুলাই ২০২৫:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামে এক নারীর উপর নির্মম নির্যাতন ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সফল অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী শাহ পরান (২৮)-কে গ্রেফতার করেছে।

ঘটনার পেছনের নেপথ্য পরিকল্পনা,গত ২৬ জুন রাতে ভিকটিম তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।এ সময় একই গ্রামের শহিদের বড় ছেলে ফজর আলী কৌশলে ভিকটিমের ঘরে প্রবেশ করে।কিছুক্ষণ পর পূর্বপরিকল্পনা অনুযায়ী শাহ পরান,অনিক,আরিফ,সুমন,রমজানসহ অজ্ঞাত ৮-১০ জন যুবক দরজা ভেঙে ঘরে ঢুকে ভিকটিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে।

পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়,যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।ভিকটিম নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন (মামলা নং-২০,তারিখ-২৯/০৬/২০২৫)।

প্রতিশোধের বীজ ছিল ভাইয়ের মধ্যে বিবাদ,র‍্যাব সূত্রে জানা যায়,অভিযুক্ত শাহ পরান তার বড় ভাই ফজর আলীর উপর ব্যক্তিগত প্রতিশোধ নিতে দীর্ঘদিন ধরেই সুযোগ খুঁজছিলেন। গ্রামের এক সালিশ বৈঠকে বড় ভাইয়ের হাতে অপমানিত হওয়ার জেরে সে এই ন্যক্কারজনক ঘটনার পরিকল্পনা করে।

গ্রেফতার ও তদন্তের অগ্রগতি,র‍্যাব-১১ এর একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই কুমিল্লার বুড়িচং থানাধীন কাবিলা বাজার এলাকা থেকে শাহ পরানকে গ্রেফতার করে।তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়,যার মাধ্যমে ভিডিও ধারণ ও প্রচার করা হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ পরান স্বীকার করেছে,সে-ই ছিল পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার নির্দেশদাতা।

আইনি ব্যবস্থা,র‍্যাব জানিয়েছে,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে কুমিল্লার মুরাদনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লা নারী নির্যাতন,মুরাদনগর ভিডিও কেলেঙ্কারি, র‍্যাব অভিযান,শাহ পরান গ্রেফতার,নারী ও শিশু নির্যাতন আইন, বাংলাদেশে পর্নোগ্রাফি মামলা,Muradnagar crime news, Comilla rape case, RAB arrest news, শ্লীলতাহানী ভিডিও ভাইরাল

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102