রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

কাশিপুরকে অপরাধমুক্ত করার ৭ দফা দাবি নিয়ে এসপির কাছে হেফাজতের স্মারকলিপি।

নিজস্ব প্রতিনিধিঃদৈনিক বিজনেস প্রতিদিন ২৪.কম।
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

প্রকাশ:১ জুলাই ২০২৫,মঙ্গলবার
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
মঙ্গলবার (১ জুলাই)দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান। তার নেতৃত্বে দলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
কাশিপুর এলাকাকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার লক্ষ্যে সাত দফা দাবি নিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের (এসপি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাশিপুর শাখা।
স্মারকলিপিতে কাশিপুরের সার্বিক অবস্থা তুলে ধরে বলা হয়, ফতুল্লা থানার অন্তর্গত কাশিপুর এলাকা বর্তমানে ভয়াবহ মাদক, সন্ত্রাস এবং কিশোর গ্যাং সমস্যায় জর্জরিত। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, সিসা, আইসসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য পাড়া-মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির আশপাশে ছড়িয়ে পড়েছে। এর ফলে কিশোর-তরুণ প্রজন্ম বিপথগামী হয়ে পড়ছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে।

কাশিপুরকে অপরাধমুক্ত করতে সংগঠনটি সাতটি দফা দাবি পেশ করেছে। দাবিগুলো হলো—
১,মাদক কারবারিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ওপ্রকাশ্যে কঠোর শাস্তি নিশ্চিত করা।
২,প্রতিটি থানা ও ইউনিয়নে মাদকবিরোধী অভিযান জোরদার করা।
৩,স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মাদক ও গ্যাংবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালু করা।
৪,পিতা-মাতা ও স্থানীয় আলেমদের সমন্বয়ে পারিবারিক নজরদারি জোরদারে কমিটি গঠন করা।
৫,কিশোর গ্যাংয়ের সদস্যদের কাউন্সেলিং ও পুনর্বাসনের জন্য দাওয়াতি ব্যবস্থা নেওয়া।
৬,মাদকের স্পটসমূহ চিহ্নিত করে তা সম্পূর্ণ উচ্ছেদ করা।
৭আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা গোপনে মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করছেন,তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা।
স্মারকলিপিতে নেতৃবৃন্দরা কাশিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা প্রশাসনের ত্বরিত পদক্ষেপ কামনা করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102