
২৮ জুনের মহাসমাবেশে গণদাবি উপস্থাপনের প্রস্তুতি।
নারায়ণগঞ্জ,২০ জুন ২০২৫:
কাশীপুরে অনুষ্ঠিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন। শুক্রবার সকালে ফতুল্লার কাশীপুর ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে নেতৃবৃন্দ রাষ্ট্রীয় মৌলিক সংস্কার, গণতান্ত্রিক পদ্ধতির পরিবর্তন ও ভারতের প্রভাব মোকাবেলায় জাতীয় ঐক্যের জোরালো আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন রানা এবং সঞ্চালনা করেন সেক্রেটারি এম. শফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা ইসলামী আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম।
তিনি বলেন,“বাংলাদেশকে ফ্যাসিবাদের থাবা থেকে রক্ষা করতে হলে পিআর পদ্ধতিতে (প্রতিনিধিত্বমূলক) নির্বাচন ব্যবস্থা চালু করা জরুরি। জাতীয় নির্বাচন নিরপেক্ষ করার এটাই এখন গণমানুষের মৌলিক দাবি।”তিনি ঘোষণা দেন, ২৮ জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশের মাধ্যমে এ দাবিগুলো জাতির সামনে তুলে ধরা হবে।
সভাপতি শাহাদাত হোসেন রানা বলেন,“ভারতের আধিপত্য ঠেকাতে আজ প্রয়োজন জাতীয় ঐক্য। এ ঐক্য গড়ার মঞ্চ হতে যাচ্ছে ২৮ জুনের সমাবেশ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন সহ-সভাপতি মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল,প্রচার সম্পাদক রবিউল আলম, শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, এবং অন্যান্য নেতাকর্মীরা।
ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ওলামা-মাশায়েখ পরিষদের প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।
কাশীপুর প্রতিনিধি সম্মেলন ২০২৫, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পিআর পদ্ধতির নির্বাচন, ২৮ জুন মহাসমাবেশ, ভারতের আধিপত্য বিরোধী ঐক্য, নারায়ণগঞ্জ ফতুল্লা খবর, ইসলামী রাজনীতি বাংলাদেশ, কাশীপুর ইউনিয়ন সংবাদ