সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

প্রকাশিত: ১৯ জুন ২০২৫ প্রতিবেদক:চিলমারী(কুড়িগ্রাম)।

চিলমারী,কুড়িগ্রাম:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর (ফৈলামারী) গ্রামে বৃহস্পতিবার(১৯ জুন)সকাল ১১:৩০মিনিটে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৬ বছর।

গতকাল(১৮ জুন)রাত আনুমানিক ১০:৪০মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

দাফনের পূর্বে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সবুজ কুমার বসাকের উপস্থিতিতে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। এ সময় চিলমারীর বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা কমান্ডার, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের জীবন ও কর্ম,
লুৎফর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ভারত থেকে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত হন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি সমাজসেবা অধিদফতরের কারিগরি প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং ২০২১ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

চলতি মাসে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তিনি হাসপাতালে ভর্তি হন।মৃত্যুকালে তিনি স্ত্রী,এক কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে চিলমারী উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102