রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গ্রেফতারের পরই নাটকীয় মুক্তি: বিএনপি নেতার ছত্রছায়ায় কুখ্যাত ডাকাত!

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম ।
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কুখ্যাত ঢাকাত সদস্য সাইফুল।সে ছোট জালাকান্দি এলাকার মৃত,রজব আলীর ছেলে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় ৩ টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
গতকাল ৯ জুন ২০২৫ রোজ সোমবার আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের কালিরহাটে গোপালদী পুলিশ ফারির সহকারী উপ-পুলিশ পরিদর্শক আমিনুল এর নেতৃত্বে তালিকাভুক্ত ডাকাত সাইফুলকে গ্রেফতার করা হয়।

কিন্তু গ্রেফতারকৃত ঢাকাতকে কালিরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিএনপি’র ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ডাকাত সাইফুলের লালনকর্তা হিসেবে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পর এলাকার জনগণের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
যেহেতু গতকাল কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)আড়াইহাজার থানা পরিদর্শন করতে এসে নিজ মুখে আড়াইহাজারকে ডাকাত প্রবণ এলাকা উল্লেখ করে ডাকাতের বিরুদ্ধে যৌথভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও জনগণকে নির্দেশ দেন।

অথচ একই দিনে ডাকাতকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটালেন বিএনপি’র ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য নজরুল ইসলাম আজাদকে দায়ী করে আড়াইহাজার উপজেলার শান্তি প্রিয় জনগণ নজরুল ইসলাম আজাদকে ধিক্কার জানিয়েছেন।

অভিযোগ রয়েছে বর্তমানে আড়াইহাজারের সকল তালিকাভুক্ত ঢাকাতদের আশ্রয় দিচ্ছেন বিএনপি’র ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, তার ভাই রাকিব, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জুয়েল এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুসহ আজাদ অনুসারী বিভিন্ন নেতাকর্মীরা।

এই বিষয়ে,নজরুল ইসলাম আজাদের বক্তব্য পাওয়ার জন্য তার মুঠফোনে বারংবার যোগাযোগ এর চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
সহকারী উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,নজরুল ইসলাম আজাদ ছাড়িয়ে নেননি,তিনি ছেড়ে দিতে অনুরোধ করেছেন। তার অনুরোধে একজন কুখ্যাত ডাকাতকে কেন ছেড়ে দিলেন এই প্রশ্নে তিনি লাইন কেটে দেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসিরউদ্দিন এই বিষয়ে কিছু জানেন না বলে আমাদের জানিয়েছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102