রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

১০ কোটি টাকার বৈধ বালু মহাল ঘিরে প্রকাশ্য চাঁদাবাজি, স্পিডবোর্ডে অস্ত্রের মহড়া — সাড়া ঘাটে উত্তেজনা।

পাবনা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে প্রায় ১০ কোটি ৬০ লাখ টাকায় সরকারিভাবে ইজারা নেওয়া বালু মহালকে কেন্দ্র করে ঈশ্বরদীর সাড়া ঘাট এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদিকে বৈধ ব্যবসায়িক কার্যক্রম, অন্যদিকে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের অনুসারীদের প্রকাশ্য চাঁদাবাজি ও সশস্ত্র মহড়ার কারণে নদীপথ এখন আতঙ্কের নাম।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়,মোল্লা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান চলতি অর্থবছরে লালপুর বালু মহালের এক বছরের ইজারা নেয় নাটোর জেলা প্রশাসনের কাছ থেকে। নিয়মতান্ত্রিকভাবে কাজ শুরু করতে গিয়ে তারা বাধার মুখে পড়ে যখন তাদের বালুবাহী নৌকা নদীপথে সাড়া ঘাট অতিক্রম করতে যায়।

স্থানীয়রা জানায়,বিএনপি নেতা জাকারিয়া পিন্টু,যুবদল নেতা সুলতান আহমেদ টনি বিশ্বাস ও ভেড়ামারা উপজেলার সাবেক চেয়ারম্যান সাজাহান আলির অনুসারীরা প্রকাশ্যে স্পিডবোর্ডে করে নদীতে মহড়া দিয়ে নৌকাগুলো থামিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, স্পিডবোর্ডে করে সশস্ত্র অবস্থায় আসে কয়েকজন। হাতে থাকা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা চাঁদা দাবি করে। মাঝিরা টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।”

নৌকার এক মাঝি বলেন, আমরা তো শুধু কাজ করি। সরকারি অনুমতি নিয়ে বালু আনি। এখন স্পিডবোর্ডে লোকজন এসে ভয় দেখায়, বলে টাকা না দিলে নৌকা যাবে না। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে বিষয়টি নজরে এসেছে এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে টহল জোরদার করেছে।

মোল্লা ট্রেডার্সের কর্ণধার শহিদুল ইসলাম মোল্লা বলেন, আমরা সরকারকে প্রায় ১১ কোটি টাকা দিয়ে বৈধভাবে ইজারা নিয়েছি। অথচ কিছু চিহ্নিত সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে চাঁদা তুলছে। আমরা আইনের প্রতি আস্থা রাখি, তবে প্রশাসনের কাছ থেকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা চাই।

সাড়া ঘাট এলাকায় এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মাঝি ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়ম মেনে ব্যবসা করতে গিয়ে যদি অস্ত্রের মুখোমুখি হতে হয়, তাহলে দেশে ব্যবসার পরিবেশ কোথায়?

এ অবস্থায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং চাঁদাবাজ চক্রকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

জেলা প্রতিনিধি
০৫/০৬/২০২৫

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102