সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

ফ্যাসিবাদের দোসরা যারাই থাকুক যারাই বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করবে এবং আন্দোলনকে যারা ধুলিস্যাৎ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ।

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আমরা একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। ওয়ান ইলেভেনের ২ বছর ও ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছর। এই সাড়ে ১৫ বছরে কিন্তু আওয়ামী লীগ এই যুবদল ও বিএনপি পরিবারকে ধ্বংস করতে পারে নাই। আমি একটি কথা বলতে চাই আমি দীর্ঘ ৩২ বছর ধরে এই রাজনীতির সাথে জড়িত।

৫ আগস্ট আমাদের যুবদল কর্মী সাজনের রক্তের বিনিময় কিন্তু এই স্বাধীনতা হয়েছে। এর আগে আমাদের যুবদল কর্মী শাওন প্রধান ও আড়াইহাজারের মাহবুবের রক্তের বিনিময়ে কিন্তু আজকের আমাদের এই স্বাধীনতা। আমাদের কিন্তু এই ফ্যাসিবাদী শেখ হাসিনা ধ্বংস করতে পারে নাই। ইনশাল্লাহ
আজকের আমাদের এই স্বাধীনতা। আমাদের কিন্তু এই ফ্যাসিবাদী শেখ হাসিনা ধ্বংস করতে পারে নাই। ইনশাল্লাহ আপনাদেরও ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে কোনদিন সফল হবে না।

আমি ওয়ার্ড ছাত্রদলের থেকে শুরু করে আজকে মহানগর যুবদলের আহ্বায়ক হয়েছি। আমার যেই রাজনৈতিক বয়স ৩২ বছর এখন অনেকেরেই দেখা যায় তাদের বয়সও ৩২ হয় নাই। কিন্তু তারা অনেক লম্বা লম্বা কথা বলে। আমি বলে দিতে চাই আমাদের ওয়ার্ড যুবদলের নেতা কর্মীরা তাদের এক একটি জেলার নেতৃত্বের সমান।

আর তাদেরকে প্রতিহত করার জন্য জাতীয়তাবাদী যুবদলের একটি ওয়ার্ডই যথেষ্ট।আপনারা সাবধান হয়ে যান সাড়ে ১৭টি বছর আমাদের আন্দোলন সংগ্রাম ও রক্তের বিনিময়ে কিন্তু এই স্বাধীনতা।১৭টি বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মী কিন্তু খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছে।
বুধবার (২১ মে)বিকেল তিনটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অন্তত গুরুত্বপূর্ণ। আমাদের সহযোদ্ধা ভাইদেরকে বলতে চাই আপনারা দীর্ঘদিন আমাদের সাথে রাজপথে গণতন্ত্রপূর্ণ উদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা কিন্তু মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে পারি নাই। আমাদের আন্দোলন কিন্তু এখনও শেষ হয়ে যায় নাই।

কারণ ৫ আগস্টের পরে আমরা যাদেরকে অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বে বসেছি এবং সরকার পরিচালনার দায়ভার দিয়েছি তাদের ভিতর কেউ কেউ এখনো ষড়যন্ত্র করছে ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য। তারা চাচ্ছে বিএনপিকে ক্ষতি করার জন্য কিন্তু বিএনপি ও যুবদলকে ক্ষতি করতে পারবেন না।

ফ্যাসিবাদের দোসরা যারাই থাকুক যারাই বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করবে এবং আন্দোলনকে যারা ধুলিস্যাৎ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আগামী ২৮শে মে তারুণ্যের সমাবেশকে সফল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে
করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আগামী ২৮শে মে তারুণ্যের সমাবেশকে সফল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করবো ইনশাল্লাহ।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাইদুর রহমান সোহেল। এতে মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102