রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

মিয়ানমারে পাচারকালে ১৭ বস্তা ইউরিয়া সারসহ আটক দুই নারী।

উখিয়া প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অভিযানে পাচারকারী’সহ ১৭ বস্তা ইউরিয়া সার সহ ২জন আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন,তুমব্রু এলাকার মৃত শাহজাহানের স্ত্রী জান্নাত আরা (২৫)ও গফুরের স্ত্রী রোমানা (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন,কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।

শনিবার(১৭ মে)দুপুরে,কক্সবাজার রিজিওনের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এর নির্দেশনায় বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপির’র সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশী ইউরিয়া সার মিয়ানমারে পাচার হবে। গোয়েন্দা তথ্যে ভিত্তিতে ঘুমধুম বিওপির’র টহলদল কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রাস্তার পাশে টিভি টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবি সুত্রে জানাযায়, অভিযানে কালে টিভি টাওয়ার এলাকার মেইন রাস্তার পাশে স্থানীয় ও রোহিঙ্গাদের দোকানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্য মজুদ রাখা ১৭ বস্তা ইউরিয়া সার সহ পাচারের সাথে জড়িত ২ জন মহিলা আটক করতে সক্ষম হয়।

এদিকে গোয়েন্দা তথ্য মতে জানা গেছে, সীমান্তে এই চত্রুটি প্রতিদিন সার এনে মজুদ করে পরবর্তীতে রাতে সু্বিধামত সময়ে মিয়ানমারে আরাকান আর্মির কাছে পাচার করে।

অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি টহলদল ঘটনাস্থলে দোকান তল্লাশী করে মজুদ রাখা ১৭ বস্তা ইউরিয়া সার সহ পাচারের সাথে জড়িত ২ জন মহিলা আটক করা হয়েছে। এবিষয়ে পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি আরও বলেন, চোরাকারবারে জড়িত যে কোন অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102