রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর বিধিনিষেধ আরোপ ।

বিশেস প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

রবিবার প্রায় তিন ঘন্টা আলোচনার পর মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন,এটি একে অপরের অবস্থান আরো ভালভাবে বুঝতে এবং পার্থক্যগুলো সমাধানের জন্য যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত উপায় খুঁজে বের করার জন্য কঠিন কিন্তু কার্যকর আলোচনা ছিল।
এক্স-এ এক পোস্টে তিনি বলেছেন,পরবর্তী দফার সমন্বয় এবং ঘোষণা দেবে ওমান।
ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার পরোক্ষ পারমাণবিক আলোচনা রবিবার শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আলোচনাকে কঠিন কিন্তু কার্যকর বলে বর্ণনা করেছে।
আরাঘচি বলেছেন,ইরানি জাতির অর্জন এবং সম্মানের মধ্যে একটি হলো সমৃদ্ধকরণ।সমৃদ্ধকরণের জন্য আমরা অনেক মূল্য দিয়েছি। এই অর্জনের জন্য আমাদের পারমাণবিক বিজ্ঞানীদের রক্ত ​​ঝরানো হয়েছে।
২০১৫ সালের ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে তেহরানের সঙ্গে ছয় জাতির চুক্তি হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। ওই চুক্তিতে ইরানকে তার বেসামরিক পারমাণবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

আলোচনা শুরু হওয়ার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন,ইরানের বেসামরিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আইনি অধিকার রয়েছে যা কোনো চুক্তির আওতাভুক্ত হতে পারে না।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102