রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন করলেন-আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

সোমবার (৫ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো.রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ‘ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সদ্য যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) এক বছর মেয়াদী ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসাবে মাসব্যাপী ‘ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে,অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান মো. আমির হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের প্রথমে অভিনন্দন জানান।

তিনি উক্ত অনুসঠানে সকলের উদ্দেশে্য বলেন, সততা, নিষ্ঠা, একাগ্রতা, কর্মদক্ষতার মাধ্যমে একজন আদর্শ ব্যাংকার হওয়ার জন্য বুনিয়াদী প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক এবং ইসলামী শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিং এর বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে নিজেকে গড়ে তোলার জন্য আনন্দ ও মনোযোগের সাথে প্রশিক্ষণ গ্রহণের জন্য তিনি এমটিওদের আহ্বান জানান।

উন্নত নৈতিক চারিত্রিক গুণাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদন করে ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালক এমটিওদেরকে পরামর্শ দেন তিনি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102