রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আমতলীর পায়রা নদীতে বিরল প্রজাতির মা কচ্ছপ, পরে নদীতে অবমুক্ত।

 রাজু,বিশেশ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

সোমবার দুপুরে আমতলীর পায়রা নদীতে এক জেলের জালে ধরা পরেছে এক বিরল প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপ। পরে কচ্ছপটি উদ্ধার করে পায়রা নদীতেই অবমুক্ত করা হয়।কচ্ছপটি ধরা পরার খবর পেয়ে বন বিভাগের কর্মীরা উদ্ধার করে বিকেলে পায়রা নদীতে অবমুক্ত করা হয়।

আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তারেক হাসান বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটি বিরল প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপ। পরিবেশ আইনে এটি ধরা এবং ক্রয় বিক্রয় করা সম্পূর্ন নিষিদ্ধ তাই কচ্চপটি পায়রা নদীতে অবমুক্ত করার জন্য নির্দেশ দিয়েছে।

আমতলী উপজেলা সহকারী বনকর্মকর্তা মো. ফিরোজ শেখ বলেন, বিরল প্রজাতির কচ্ছপ ধরার খবর পেয়ে সেখানে বন কর্মী পাঠিয়ে কচ্চপটি উদ্ধার করে বিকেলে তা আবার পায়রা নদীতে ছেড়ে দেওয়া হয়।
আমতলী উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আমতলীর উপজেলার পায়রা নদীর পানি উন্নয়ন ব্লকঘাটের পায়রা নদীতে জেলের জালে বিরল প্রজাতির প্রায় ১৫ কেজির ওজনের একটি সামুদ্রিক মা কচ্ছপ ধরা পরে।

বন বিভাগের কর্মীরা খবর পেয়ে বিক্রি হওয়া কচ্ছপটি উদ্ধার করে সোমবার বিকেল সাড়ে ৩টায় সময় উপজেলা পরিষদের সামনে নিয়ে আসেন পরে সেটি উপজেলা প্রশাসনের নির্দেশ ক্রমে ৪টার সময় পায়রা নদীতে অবমুক্ত করা হয়।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস বলেন, জেলের জালে ধরা পরা কচ্ছপটি গ্রীন সি টার্ডেল প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপ। এটি সাধারনত সাগরে বসবাস করে। কি কারনে পায়রা নদীতে প্রবেশ করেছে তা বোঝা যাচ্ছে না। তিনি আরো বলেন এটি পরিবেশ আইনে ধরা এবং বিক্রয় করা সম্পূর্ন নিষিদ্ধ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102