রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

ফুলতলার পিপরাইল গ্রামে অভিনব আগ্নেয়াস্ত্র পেনগান উদ্ধার।

শাব্বির ,খুলনা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ফুলতলার পিপরাইল গ্রামের আলোচিত সুমন মোল্যা হত্যা মামলার রিমান্ডে থাকা প্রধান আসামি মোমীন গাজীর এক স্বীকারোক্তি অনুযায়ী ফুলতলা থানা পুলিশ ১ রাউন্ড গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র,পেনগান উদ্ধার করেছে।

ফুলতলা থানার তদন্তকারী কর্মকর্তা (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান বলেন, সুমন হত্যা মামলায় গ্রেফতারকৃত এজাহারভূক্ত আসামি ফুলতলার থানার পিপরাইল গ্রামের আসামি নাজিম গাজী ওরফে নয়েক গাজীর পুত্র মোমিন গাজী (২৮), ডাউকোনা গ্রামের আব্দুল লতিফ মোল্যার পুত্র মিনারুল (২৭) ছাড়াও কালিয়ার হারুনের পুত্র সামিউল ইসলাম (২৮) ও মৃত মিলনের ছেলে রুবেল এবং বাচ্চু শেখের পুত্র আঃ রহিম (৩২) কে ৫দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার প্রধান আসামি মোমিন গাজীর স্বীকারোক্তি মোতাবেক শনিবার দুপুরে ফুলতলার জামিরা ইউনিয়নের পিপরাইল দাসপাড়া কার্লভার্টের কাছ থেকে ১ রাউন্ড গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র,পেনগান উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানার এস আই সাইফুল ইসলাম বাদী হয়ে মোমীন গাজীকে আসামি করে অস্ত্র আইনের পৃথক মামলা -০৩ মামলা করেন। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

৫দিনের রিমান্ড শেষে ৫ আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102