সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

নওগাঁসহ সারাদেশে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ

আাজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আয়োজনে জেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” স্লোগানে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত হয়েছে ।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,এইচ,এম ইরফান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মুমিন, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন,

 

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সহকারী পরিচালক আশিকুর রহমান, চালকল মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি মোত্তালিব হোসেন তালুকদার, অটোরাইস মিল গ্রুপের দপ্তর সম্পাদক এসএম হাসিবুল হাসান, শ্রমিক নেতা আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, মালিক-শ্রমিক সম্পর্ক আরো সুদূরপ্রসারী করতে হবে। শ্রমিক ও মালিক পরস্পরের প্রচেষ্টাই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। এজন্য এ দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করা প্রয়োজন। র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

 

এদিকে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যলায়ের সমানে গিয়ে শেষ হয় ।

 

এসময় জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শহরের মুক্তির মোড় থেকে শুরু হওয়া র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেডির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক নাসির উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিব, জেলা নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন,

 

জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. আ স ম সায়েম, সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইন, সেক্রেটারী এ্যাড. আব্দুর রহিম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি আসলাম হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102