
মঙ্গলবার,১ এপ্রিল বিকালে নিজ জেলা কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত উপজেলা ইটনার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ-পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন,বাপ ডাইক্কা নির্বাচন দেওন লাগবো,বাপ ডাইক্কা। আমি কইলামতো বাপ ডাইক্কা। আমাকে গুলি করে মারবেন?আমার আল্লাহ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পার,পারে না?’ আমি সত্য কথা বলবোই।
ফজলুর রহমান বলেন,যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায়,আমি তাদের ভোট চাই না। আমি ভোট চাই, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে,যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশ মানে। যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেখতে চায়।
এ সময়,উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল,ফজলুর রহমানের স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম পলাশসহ মৃগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।