রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

সোনারগাঁ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক শহীদ সরকারকে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

রবিবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন শহীদ সরকার।সোনারগাঁ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক শহীদ সরকারকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার দলিল লেখার সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ও তার সহযোগীরা।
সংবাদ সম্মেলনে শহীদ সরকার দাবি করেন,তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দলিল লিখক পেশায় নিয়োজিত থেকে সরকারের রাজস্ব আদায়ে ভূমিকা রেখে আসছেন। তিনি বাংলাদেশ দলিল লিখক সমিতির নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক এবং সোনারগাঁ সাব-রেজিস্ট্রি অফিসের ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন,দলিল লিখক ও ভেন্ডার সমিতির নির্বাচনে বারবার বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় প্রতিপক্ষ একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। এসব অভিযোগের ভিত্তিতে তার সনদ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে তিনি দাবি করেন।
তথ্য সূত্রে,দলিল লিখক গাজী কামাল হোসেন ২০২৪ সালের ১ অক্টোবর আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে শহীদ সরকার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন।অভিযোগে শহীদ সরকারের বোন নকলনবিশ রূপালী ওরফে আছিয়া,লিপি,রিনা আক্তার এবং ভাই মনির হোসেন সরকার ও পনির হোসেন সরকারের নাম উল্লেখ করা হয়।

২০২৪ সালের ২৪ ডিসেম্বর তদন্তে অভিযোগকারীর লিখিত বক্তব্য ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রেজা স্বাক্ষরিত এক আদেশে শহীদ সরকারকে বরখাস্ত করা হয়।

এছাড়াও আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দলিল লেখার মূল সনদ বাতিল পূর্বক আইনগত ব্যবস্থা কেন নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত জবাব না দিলে তার সনদ স্থায়ীভাবে বাতিল করা হবে।

সংবাদ সম্মেলনে শহীদ সরকার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সনদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102