
নিজস্ব প্রতিনিধি:
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে উচ্ছেদ কার্যক্রম চলে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ আসাদুজ্জামান নূর এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জে ফুটপাত খালি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে শহীদ মিনার সংলগ্ন সকল অবৈধ চায়ের ও খাবারের ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানে তিনটি মোটর সাইকেল ও বেশ কয়েকটি অবৈধ ভ্রাম্যমাণ দোকান জব্দ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিল,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফুড এণ্ড স্যানিটেশন অফিসার মো.আলমগীর হিরণ ও জেলা পুলিশের একটি দল।
সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ আসাদুজ্জামান নূর জানান,রাস্তার উপর যেসব অবৈধ স্থাপনা রয়েছে,যেমন ভাসমান দোকান-পাট উচ্ছেদ করা হয়।শহীদ মিনারের পাশে ফুটপাতের অবৈধভাবে ৩০টির ও বেশি দোকান-পাট ও বেশকিছু মালামাল ও অবৈধ পার্কিংয়ে রাখা তিনটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।