রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

বিমান ভাড়া কমাও, প্রবাসীদের বাঁচাও দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমজনতার দল এর বিক্ষোভ সমাবেশ। উক্ত সমাবেশে সোহেল আমিন (কেন্দ্রীয় সদস্য আমজনতার দল) এর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন তারেক রহমান ( সিনিয়র যুগ্ম সদস্য সচিব আমজনতার দল)
সভাপতির বক্তব্যে তারেক রহমান বলেন ; আলু পিয়াজের মত বিমানের টিকিট মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে ভাড়া বৃদ্ধি করা হয়। অন্তর্বর্তী সরকার ছয় মাস সময় অতিবাহিত করেছে উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো টেলিটকের নেটওয়ার্ক সংস্কার করতে পারে নাই। নিজের দায়িত্ব বাদ দিয়ে কোন আজগুবি কাজে লিপ্ত ছিলেন কেনো জানতে চাই।

সালাউদ্দিন (প্রবাসীদের নেতা ও কেন্দ্রীয় সদস্য আমজনতার দল) বলেন ; দুবাই রাষ্ট্রদূত বিএম জামাল কে প্রমোশন দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন । তিনি বলেন ভি আই পি টিকেটের চেয়ে শ্রমিক শ্রেনীর টিকেটের দাম বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি গণ অভ্যুত্থানে দুবাই ও মধ্যপ্রাচ্যের ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ক্ষতিপূরণ দাবি করেন আম জনতার দলের বিক্ষোভ কর্মসূচিতে।

আরিফ বিল্লাহ (দপ্তর সমন্বয়ক আমজনতার দল) বলেন, উপদেষ্টা আসিফ নজরুল টকশোতে বসে লম্বা লম্বা কথা বলতেন সরকারে আসলে দেশ উল্টিয়ে ফেলবেন। আজ কেন প্রবাসীদের গলায় ছুরি চালাচ্ছেন। অতি দ্রুত বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহার করতে হবে। সরকার যদি কর্ণপাত না করে প্রবাসীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে যেতে পারে।

ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন,বাংলাদেশে কৃষকদের অবমুল্যায়ন করার কারণে কৃষক কমে যাচ্ছে, তেমনি আজ যারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে তারা আজ হেনস্থার স্বীকার হচ্ছে। বিমান ভাড়া বৃদ্ধি প্রবাসী বিমুখ করা চক্রান্ত করে রেমিট্যান্স খাতকে ধ্বংসেত পায়তারা করছে।

উক্ত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন;মেজর অবসরপ্রাপ্ত আব্দুর রব লিংকন,মোজাম্মেল মিয়াজী, প্রফেসর মাহবুব হোসেন,মহসিন রেজা,সুরাইয়া ইয়াসমিন, আবুল কালাম রুহানী,জামাল উদ্দিন প্রমুখ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102