সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

৩১ দফা বাস্তবায়ন সহ নতুন প্রজন্মের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিলেন– আহসান হাবিব আকাশ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করছেন  পাবনা জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আহসান হাবিব আকাশ। প্রত্যন্ত গ্রাম থেকে শহর  সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। দিচ্ছেন তারেক রহমানের ৩১ দফার লিফলেট ও ধানের শীষ প্রতীক ।
৩১ দফার মধ্যে রয়েছে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক‘রেইনবো নেশন(সমন্বিত রাষ্ট্রসত্তা)প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন,নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন,রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা,প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ।বিএনপি সংস্কার প্রস্তাবে আইন সভায় উচ্চকক্ষের প্রবর্তন,সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন,নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধনের কথাও বলা হয়েছে।

বিচার বিভাগ নিয়ে বিএনপি বলেছে,সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন,জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে।
দলটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন,মিডিয়া কমিশন গঠন, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগেরও প্রস্তাব করেছে।

এই দফাগুলো বাস্তবায়ন হলে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার যেমন পাবে, দেশের সন্ত্রাস নৈরাজ্য রাহাজানি থাকবে না। সেই জন্যই তারেক রহমানের ৩১ দফার মানুষের কাছে তুলে ধরতে গ্রাম থেকে শহরে  মানুষ কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি বলে জানান আকাশ।

এ সময় শিশুদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করাসহ ধানের শীষ প্রতীক কে  নতুন প্রজন্মে সাথে পরিচয় করিয়ে দেন।  
আরো উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য (সহ দপ্তর) এস এম আদনান উদ্দিন, পৌর বিএনপি নেতা মনির হাসান ফরিদ,  কাজী হান্নান টিক্কাসহ আরো অনেকে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102