
নিজস্ব প্রতিনিধিঃ
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর কক্সবাজার সেলস অফিসে আজ শনিবার ২৫ জানুয়ারি ২০২৫ইং ব্যবসা উন্নয়ন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেড অব মেট্রো জনাব মোহাম্মদ ইমরান।