রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

ঘুমন্ত অবস্থায় ইন্দুরকানীতে মা-মেয়ে সহ ৩জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুরেরব ইন্দুরকানীতে মা-মেয়ে সহ ঘুমন্ত অবস্থায় ৩জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকার জেলে মোঃ জাহাঙ্গীর হোসেন বাড়ি না থাকায় একদল দুর্বৃত্ত তার ঘরের সিঁধ কেটে প্রবেশ করে স্ত্রী জেসিমন বেগম (৪৫), মেয়ে ইয়ানা আক্তার (১৩) ও নাতনী জুয়েনা (১৩)কে এলোপাথারী ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোপার্ট করেন। আহত জেসমিন বেগমের অবস্থা অশংকাজনক।
আহত জেসমিন বেগমের ভাসুর আবু হানিফ জানান, বৃহস্পতিবার সকালে আমার ভাইয়ের নাতনী আহত অবস্থায় আমাদের ডাকলে আমরা ভাইয়ের বাসায় গিয়ে তার স্ত্রী, মেয়ে ও নাতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে কে বা কারা কুপিয়েছে তা আমরা জানি না। আমরা অপরাধীদের কঠোর শাস্তি চাই।

অন্য দিকে খোঁজ খবর নিয়ে জানা যায়, রহস্য জনক ঘটনা লুকিয়ে থাকতে পারে উক্ত ঘটনার সত্যতা বের করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন।

এবিষয়ে ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করেন । সেখানে অবস্থার অবনতি হলে খুলনা কলেজ মেডিকেল হাসাপাতালে ভর্তি হয় বলে জানা গেছে । এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102