রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

পিরোজপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো ঘরসহ গবাদিপশু।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
সোমবার (২০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার শংকরপাশা গ্রামের বশির আহমেদের বাড়ির গোয়ালঘর ও খরকুঠো রাখার মেই একসাথে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তাদের গোয়াল ঘর, খরকুঠো রাখার মেই, ছাগল দগ্ধ সহ ৫টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় পিরোজপুর সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীর বাসিন্দা মোঃ বশির আহমেদ এর গোয়ালঘর ও খরকুঠোর মেই একসাথে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অজ্ঞাত দুর্বৃত্তদের দেয়া আগুনে গোয়াল ঘর, নারা রাখার মেই, একটি ছাগলের এক অংশ পুড়া সহ অন্যান্য গবাদি পশু ক্ষতিগ্রস্থ হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্যদিকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এতে প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত জাতীয় পার্টি (এরশাদ) জেলা শাখার সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদার বলেন, আমার সাথে রাজনৈতিক ও স্থানীয় কিছু লোক জনের সাথে ঝামেলা থাকলেও এ ধরণের কাজ হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কে বা কারা আমাদের এভাবে ক্ষতি করলো তা জানি না। জাতীয় পার্টির পৌর কমিটির আহবায়ক মনিরুজ্জামান মাসুম শেখ সরেজমিন ঘটনাস্থল বলেন, এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সুপারিশ করছি। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্থ গবাদি পশুর চিকিৎসা প্রদান করেছেন উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালের চিকিৎসক। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সোবাহান বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি।। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102