রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

নরসিংদীর রায়পুরায় অরক্ষিত একটি রেলক্রসিংয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় চালকসহ দুজন নিহত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
১৯ জানুয়ারি (রবিবার) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আমীরগঞ্জ রেলস্টেশনের অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এই মুহুর্তে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা একে অপরের প্রতিবেশী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রেলওয়ে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানাযায়, আমীরগঞ্জ রেলস্টেশনের ওই রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সেখানে কোনও গার্ড নেই। রবিবার রাতে যাত্রীসহ একটি অটোরিকশা রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রী নিহত হন। রাত ১০টার দিকে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম (এসআই) এসকে নিউজ ১৪ কে বলেন, রেলক্রসিংটি অরক্ষিত ছিল। অসাবধানতাবশত অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ায় সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দুজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102