রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বাংলাদেশ সফরে আসবেন মোহাম্মদ বিন সালমান: সৌদি রাষ্ট্রদূত

বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ‘মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে এলে সেটি হবে একটি ঐতিহাসিক ঘটনা।’

সংবাদ সম্মেলনে সৌদি আরবের ভিসা আগে নেওয়া না থাকলেও সৌদিয়া এয়ারলাইনসসহ দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইনসে ভ্রমণে ট্রানজিট যাত্রী এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেন ভিসাধারী ব্যক্তিরা ওমরাহ করতে পারবেন বলে জানান ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

সৌদি ভিসা ছাড়াই ওমরাহ পালনের সুযোগসৌদি ভিসা ছাড়াই ওমরাহ পালনের সুযোগ
ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, সৌদি ভিসা না থাকলেও বাংলাদেশের নাগরিকেরা ওমরাহ পালন করতে পারেন। তবে এ ক্ষেত্রে তাঁদের সৌদিয়া এয়ারলাইনস অথবা সে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইনসে ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিটের যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদি আরবে অবস্থান করতে পারবেন।

এর বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেন ভিসা থাকলেও ওমরাহ পালন করা যাবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।

ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, নুসুক অ্যাপে নিবন্ধন করে কোনো এজেন্সির সহায়তা ছাড়াই যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন।

কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার জেনারেল ড. আকিল আল-গামদি অনুষ্ঠানে বক্তব্য দেন।
সংগৃহীত

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102