রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

কেরানীগঞ্জে আল মুজাহিদ বহুমুখী সমবায়’র জবরদখল নেপথ্যে স্থানীয় প্রশাসনসহ নয়াহোতাদখলদার সন্ত্রাসী হোতারা নয়া তকমায় সক্রিয়।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোঃওয়াহিদুজ্জামান ওয়াহিদ

স্থানীয় প্রশাসন ও কতিপয় দুষ্কৃতকারীর আস্কারায় প্রায় দুই যুগের বেশী সময় ধরে নিছক-একটি সমবায় সমিতির সাইনবোর্ডর আড়লেই ছদ্মবেশী একটি চক্র চালিয়ে আসছে-উচ্ছেদ, জবরদখল, সন্ত্রাসী কর্মকাণ্ড সর্বপরি ভুমিদস্যুতা। যেন সেই মগের মুল্লুকী কায়দায় হুমকি-ধমকি ও আটক রেখে মারধর, এমন কি-অস্ত্রের মুখে জিম্মি করে ভিটেমাটি লিখে নিয়ে আসছে। শুধু তাই নয়, ইচ্ছে হলে চক্রান্ত করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। এটা যেন তাদের যেন ব্যবসা। এ অভিযোগ-মো. শাহজাহান মুন্সী নামের জনৈক ভুক্তভোগীর। আর তা হলো দক্ষিন কেরানীগঞ্জের ঘোষকান্দা এলাকায় ভুমিদস্যুতার নেপথ্যে ঘেরা ছদ্মবেশী ওই প্রতিষ্ঠানটির নাম-“আল-মুজাহিদ বহুমুখি সমবায় সমিতি লি:”র বিরুদ্ধে। যার মূল হোতা- সাবেক ও বর্তমান সভাপতি মোতাহার হোসেন ও আনোয়ার হোসেন। সাইনবোর্ডধারী ওই দুস্কৃতকারী চক্রের অন্যতম হোতা মোতাহার হোসেন ও আনোয়ার হোসেনের নিরবচ্ছিন্ন দৌরাত্মের শিকার, দক্ষিন কেরানীগঞ্জের ঘোষকান্দার স্থানীয় বাসিন্দা শাহজাহান মুন্সী জানান, তাদের দীর্ঘ সময় ধরে তাদের নির্বিঘ্ন অত্যাচার-নির্যাতনে কোনঠাসা অসংখ্য লোকের সারির তিনি অন্যতম একজন। এর আগে অনেক লোককে এভাবে বিতাড়িত করলেও তিনি তার নিজস্ব স্থানীয় অস্তিত্বের বলে কোন মতে টিকে থাকেন। কিন্তু সবশেষ তিনি সদ্য ওই “আল-মুজাহিদ বহুমুখি সমবায় সমিতি লি:”র জুলুমবাজদের দৌরাত্মের শিকার হন। আর তা থেকে বাঁচার জন্য এখনো দ্বারে দ্বারে ঘুরছেন। পচ্ছেন না কোন সুফল। কারণ তারা ফের নতুন তকমায় হয়ে উঠেছে-সক্রিয়। তারা ফের স্থানীয় প্রশাসনসহ এলাকার ওই শ্রেণীর নয়া দুস্কৃতকারীদের সাথে সখ্যতা গড়ে নতুন করে তাকে এলাকা ছাড়া করতে মরিয়া হয়ে উঠেছে। আর করে যােেচ্ছ-একটার পর একটা চক্রান্ত। তারই ধারাবাহিকতায়,চক্রটি সদ্য তার (শাহজাহান মুন্সীর) নিজ বাড়ির কাজের জন্য প্রয়োজনীয় মালামাল পর্যন্ত প্রবেশে বাধা দিয়ে তাকে মারাত্বক ক্ষতির মুখে ফেলে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়। আর এ নিয়ে তিনি স্থানীয় প্রশাসনের দারস্থ হয়ে উল্টো পড়েন বিপাকে। থানা পুলিশ তাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নিতে বরাবরের মত করেন-গড়িমশি। তাদের অবৈধ সুবিধা নিয়ে নিরবতার আস্কারায় চক্রটি হয়ে উঠেছে-আরো বেপরোয়া।

আরো জানান,দীর্ঘ সময় ধরে তিনি ও তার পরিবার ওই “আল-মুজাহিদ বহুমুখি সমবায় সমিতি লি:”র নামে ওই প্রতিষ্ঠানটির ছদ্মবেশী হোতা মোতাহার,আনোয়ারের উচ্ছেদ ও দখলদারির তৎপরতার জুলুমবাজিতে দিশাহারা। এ যাবৎ তাদের বেপরোয়া দাপটের কাছে কেউ বিরুদ্ধে অভিযোগ তোলার সাহসই পেত না। কারন তাদের বিরুদ্ধে দেয়া অভিযোগ কেউ আমলে তো নিতই না,বরং তাতে উল্টো তাদের নির্যাতনের ঝুকিতে পড়তে হতো। সম্প্রতি দেশের পট পরিবর্তনে এলাকার অসংখ্য ভুক্তভোগী কিছুটা নড়েচড়ে বসার সাথে সাথে ওই ভুমিদস্যু চক্রটিও পাল্টে ফেলেছে-তকমা। চক্রটির বরাবরের হোতা জুলুমবাজ মোতাহার, আনোয়ার হয়ে উঠেছে-নতুন কায়দায় তৎপর।

সরেজমিনে জানা যায়, বরাবরই সন্ত্রাসী বাহিনীর বেশামাল নির্যাতনের শিকার হয়েও কোন প্রতিকার না হওয়ায় তা একধারনের মামুলি বিষয়ে রূপ নিয়েছে। তার ধারাবাহিকতায়, কয়েক মাস আগে এলাকার পঞ্চায়েত কমিটির মো. রাসেল (৪৫) নামের সদস্যকে তাদের দক্ষলদারি ও জুলুমবাজির বিরুদ্ধে কথা বলার অপরাধে নির্মম নির্যাতন চালায়। তার দিয়ে অন্যদের মধ্যে আতঙ্ক ছড়াতে প্রকাশ্যে নির্যাতনে অজ্ঞান হওয়ার পর সজ্ঞান করে করে একটানা তিন ঘন্টা চালানো হয়-বেধড়ক মারধর। আর তাতে এলাকার বাসিন্দাদের মধ্যে ফের ক্ষোভ ও হতাশা ছড়িয়েছে পড়েছে। এ ব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানা থেকে এ ব্যাপারে কোন সদুত্তোর মিলেনি। আর ওই “আল-মুজাহিদ সমবায়”র সাবেক সভাপতি মোতাহার হোসেনের সাথে মোবাইলে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কথা না বলে ফোনটি কেটে দেন। ওই “আল-মুজাহিদ বহুমুখি সমবায় সমিতি লি:”র ঠিকানা-রাজধানীর শ্যামপুর থানা এলাকার ৫১ পোস্তগোলা শিল্প এলাকা,৭ নং প্লট (৩য় তলা),জুরাইন রেলগেট।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102