রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

কোটচাঁদপুরে জামায়াতের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর ঝিনাইদহ:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে দুস্থ,অসহায়,হতদরিদ্র শীতার্তদের মাঝে (শীতবস্ত্র)কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার ৫ই জানুয়ারি) উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন এর সঞ্চালনায় ও উপজেলা আমীরের সভাপতিত্বে কম্বল বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়  শুরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম,সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান মতিউর রহমান খান,মাস্টার মশিয়ার রহমান, মাওলানা নজির আহমদ, মাস্টার রেজাউল ইসলাম, আব্দুল আউয়াল, মাওলানা নুরুন্নবী, মাওলানা আতিকুর রহমান,সাবেক চেয়ারম্যান শরীফুর রহমান খান টিটোসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ। উদ্বোধন শেষে ওয়ার্ড ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিকট বরাদ্দকৃত কম্বল হস্তান্তর করা হয়। পরে ইউনিয়ন দায়িত্বশীলদের নেতৃত্বে নিজ নিজ ইউনিয়নের অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে জানান।
এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম জানান, এলাকার গরীব দুস্থদের শীত নিবারনের জন্য জামায়াতে ইসলামী সামর্থের মধ্য থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দলমতের উর্দ্বে উঠে প্রত্যেক সামর্থবানদের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো।
কুয়াশাঢাকা দিনে শীত নিবারণে উষ্ণতার কম্বল পেয়ে খুশি হন অসহায় দুঃস্থ ও শীতার্ত মানুষেরা। তারা জামায়াতে ইসলামীর এই মহতি উদ্যোগের প্রশংসাও করেন। 
  

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102