সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

মীরসরাইয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিতি সভা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মীরসরাই প্রতিনিধি:

মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় বড়তাকিয়াস্থ ইভা কমিউনিটি সেন্টারের এই পরিচিতি ও আলোচনা সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের মীরসরাই উপজেলা শাখার সভাপতি আবুল বসর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম শামসুল হুদা ও মাষ্টার আইনুল করিব যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। এই সময় আরো উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছানা উল্ল্যাহ মেম্বার, সাবেক সভাপতি মাসুদুল করিম, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিয়াজুল করিম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বাইজিদুল আলম চৌধুরী, সহ সভাপতি রমজান আলী বাপ্পী, তসলিম উদ্দিনসহ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ পৌরসভার শ্রমিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শ্রমিক দলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করে। বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বিভিন্ন ভাবে জেল-জুলুম অত্যচার করেছে। তারপরেও শ্রমিক দলকে দমিয়ে রাখতে পারে নাই। আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার সরকারকে পতন করতে সক্ষম হয়েছে। তাই সবাই এক হয়ে দলকে ভালোবেসে শ্রমিকদের স্বার্থ আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102