রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা সম্মেলন ২৪ সভাপতি হাফিজ সাধারণ সম্পাদক মুন্না।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

পাবনা থেকে আমাদের প্রতিনিধি ডেস্ক রিপোর্টঃ

২০১২ সালে নিবন্ধিত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কৌশিক হোসেন, জেলা প্রতিনিধি (পাবনা)।

শনিবার ২৮ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে রাত পর্যন্ত মহা ধুমধামের সাথে পাবনা জেলা পরিষদ রশিদ হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ৭১ টিভির ঈশ্বরদী প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ পাবনা জেলার সভাপতি ও দৈনিক ভোরের সময়ের পাবনা জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন্না সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছারাও লালপুর,ঈশ্বরদী,আটঘরিয়া,সাঁথিয়া,বেড়া, সুজানগর, ফরিদপুর, ভাঙ্গুড়াসহ প্রায় সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।তাদের নাম ঘোষনা করেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদ খান।

৩৪ সদস্য বিশিষ্ট পাবনা জেলা কমিটি অনুমোদিত সকলের নাম ঘোষনা করেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল হালিম মন্ডল।

অনুষ্ঠানের মঞ্চে প্রবেশের আগে কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় ও বিভাগীয় সাংবাদিক নেতারা পায়রা উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এরপর দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন হয়। তারপর আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ ও ফুল দিয়ে বরণ করা হয়।

কেন্দ্রীয় সভাপতি, মহাসচিবসহ বিভাগীয় ও মঞ্চে উপবিষ্ট সকল নেতাদের ফুল দিয়ে বরণ করেন ঐশী আক্তার কাজল, শিউলি আক্তার, শিল্পী খাতুন, সোনিয়া আক্তার, সুলতানা পারভিন মিষ্টি, আলাল উদ্দিন অর্ণব, কৌশিক হোসেন, মোমিন, মাসুদ রানা, আফজাল হোসেন, রেহান ও রাজীব জোয়ার্দ্দার।

এরপর পরিচয় পর্ব শেষ করে অতিথিদের ব্যাচ পড়ানো হয়। স্বাগত বক্তব্য দেন জেলার নবনির্বাচিত সভাপতি হাফিজ।

এরপর বিজয়ের মাসে এ মহতি অনুষ্ঠান হওয়ায় সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নাম ঘোষনার আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এক ঝাঁক সাংবাদিকদের ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি ফরিদ খান বলেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সাংবাদিকদের অনেক সংগঠন থাকে। সেসব সংগঠনে অনেক সাংবাদিককে সদস্য করা হয় না। এ সকল অবহেলিত সাংবাদিকদের নিয়ে আমাদের এই সংগঠন।

তিনি আরও বলেন বাংলাদেশ প্রেসক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। এটা আজ বাংলাদেশের বাইরেও পৃথিবীর অনেক দেশে কমিটি গঠন হয়েছে। মোট ৭শ কমিটিতে ৭১ হাজার সাংবাদিক এ সংগঠনে যুক্ত আছেন।
সাংবাদিক ফরিদ খান
দুঃখ প্রকাশ করে বলেন সাংবাদিকদের কোনও বেতন নাই। প্রনোদনা আছে কিন্তু তা সঠিক বন্টন হয়না। আগামী দিনে সাংবাদিকদের কোন জায়গা নাই।

দুনিয়ার মানুষ সমস্যায় পড়ে সাংবাদিকদের কাছে আসে, আমরা কোথায় যাবো!

তাই”সর্বস্তরের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষে জাগো” এই শ্লোগানে দুর্বার গতিতে আমরা এগিয়ে যাচ্ছি।

আমাদের সংগঠনে ভর্তি ফি নাই, মাসিক বা বাৎসরিক চাঁদা নাই, অফিস নাই। এগুলো নিলেই সাংবাদিকদের চাঁদাবাজি করতে হবে। চাঁদাবাজ সাংবাদিকের আমাদের সংগঠনের কোন জায়গা নেই।

পাবনা জেলার সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সোহেল রানা।

জেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল হালিম মন্ডল ও সাধারণ সম্পাদক হাসান ইমাম তালুকদার।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রাজিবুল হক রনি,

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলার সভাপতি ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, সুজানগর উপজেলা কমিটির সভাপতি মোঃ আলী মাস্টার, বাংলাদেশ প্রেসক্লাব নাটোর জেলার আহ্বায়ক, আর টিভির নাটোর প্রতিনিধি তোফাজ্জল হোসেন ও কেন্দ্রীয় নেতা মনসুর আলম রাসেল।

এছারাও সেখানে আরও বক্তব্য দেন দৈনিক অর্থ দৃষ্টির প্রধান প্রতিবেদক সাইদুর রহমান, লালপুর আহ্বায়ক আলাউদ্দিন জালাল, ভাঙ্গুড়া আহ্বায়ক শামীম আহমেদ, আটঘরিয়া আহ্বায়ক ফজলুর রহমান, বেড়ার মাহমুদুল হাসান ঝিনুক, ঈশ্বরদী যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পাবনা সদর উপজেলা সভাপতি আলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন ও যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা।

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রায় সকল জেলা ও উপজেলার নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102