
তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের (৩)নং ওয়ার্ড
বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বিকেলে উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর এতিমখানা মাদরাসা মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.আক্তার ব্যাপারী।উপজেলার
মজিদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মাজেদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল কাসেম ভূইয়া বাবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.আশরাফুল আলম সরকার,মজিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.সাইদুল ইসলাম সরকার বিজয়,উপজেলা বিএনপির সদস্য হেলাল ভূইয়া, মজিদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম- আহবায়ক তন্ময় হাসান কাজল,সদস্য মো.মফিজ উদ্দিন প্রমুখ।