রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জমকালো আয়োজনে তুষভান্ডারে ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

শাহীন:
মঙ্গলবার (২৪ডিসেম্বর ২০২৪ ) দুপুরে উপজেলার তুষভাণ্ডার বাজারের আল জব্বার বাগ মার্কেটের দ্বিতীয় তলায় এ শাখা উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান জনাব এ কে এম শফিয়ার রহমান। জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, লালমনিরহাট শাখার অধীনে পরিচালিত হবে এই উপশাখাটি।

প্রধান অতিথি বক্তব্যে একেএম শফিয়ার রহমান বলেন, ইসলামী ব্যাংক বর্তমানে দেশের ব্যাংকিং খাতের সব সূচকে শীর্ষস্থানে অবস্থান করছে। ২ কোটি ৩০ লাখ গ্রাহকের আস্থার ব্যাংক হিসেবে সর্বোচ্চ আমানত-বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স আহরণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে এ ব্যাংক। ব্যাংকের সেলফিনসহ অন্যান্য ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গঠনে এ ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরো বলেন, এ ব্যাংক গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩৪ হাজার গ্রামে ১৭ লাখ গ্রাহকের মধ্যে বিনিয়োগ প্রদান করেছে যার মধ্যে প্রায় ৯২ শতাংশই নারী। এ ব্যাংকের বিনিয়োগকৃত বৃহৎ ও ক্ষুদ্র শিল্প, এসএমই ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে ১ কোটির বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

লালমনিরহাট এফএডিপি শাখা প্রধান হুমায়ূন কবিরের সভাপতিত্বে ইসলামী ব্যাংক পিএলসি রংপুর জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাসির উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, লালমনিরহাটে জেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক ফিরোজ হায়দার লাভলু, বীর মুক্তিযোদ্ধা মোহসীন ইসলাম টুলু, তুষভান্ডার মহিলা কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান, কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শরিফুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল হাকিম, আবু তালেব মিলুসহ প্রমুখ। এ সময় বিভিন্ন উদ্যোক্তা, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102