রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

নারী সংগ্রামের গল্প নিয়ে চলচ্চিত্র ‌‘পিঞ্জিরা’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
নারী সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র পিঞ্জিরা। নতুন আর পুরাতনের সংমিশ্রনে এ সিনেমায় নেই কোনো সুপারস্টার। এতে গ্রুপ থিয়েটারের একঝাঁক অভিনয়শিল্পীকে পর্দায় দেখা যাবে। ধীমন বড়ুয়া চলচ্চিত্র প্রযোজিত সিনেমাটির কাহিনী, সংলাপ ও পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বলেন, নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। নারী সংগ্রামের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি এতে তুলে ধরা হয়েছে। ২ ঘন্টা ২০ মিনিটের সিনেমা এটি। আমারা সব কাজ শেষ করেই নারী দিবসকে সামনে রেখে মুক্তির ঘোষণা দিয়েছি।

তিনি বলেন, অভিনয় একটি দক্ষতা নিয়মিত চর্চায় তা শিখতে ও ধরে রাখতে হয়। আমাদের চলচ্চিত্রে আসা নতুন মুখ গুলো সবাই থিয়েটারের সঙ্গে যুক্ত। তারা অভিনয় শিখেই এসেছে।

প্রযোজক ও অভিনেতা ধীমন বড়ুয়া বলেন, আমাদের দেশে নারী কেন্দ্রীক গল্পে খুব কম কাজ হয়। সেই যায়গা থেকে ব্যতিক্রম একটি গল্পে কাজ করেছি। সিনেমাটি দর্শকদের পুরো সময়টা হলে বসিয়ে রাখবে। আশা করছি, সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে।

অভিনয় প্রসঙ্গে নবাগতা পরী বলেন, এই সিনেমায় আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। অসাধারণ গল্পের একটি সিনেমা। পরিচালক অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন। আমিও সাধ্যমত চেষ্টা করেছি অভিনয় করতে। আশা করছি নতুনত্ব এবং ভালো কিছু পাবেন দর্শকরা। এই সিনেমার গল্পে অ্যাকশন ও থ্রিলার যেমন আছে, একইভাবে ভালোবাসা ও আবেগও কম নেই। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।

সম্প্রতি সিনেমাটির পোষ্টার প্রকাশিত হয়েছে। প্রকাশিত পোষ্টারে অভিনেতা ধীমন বড়ুয়া এবং নবাগতা পরীকে দেখা গেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102