রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

সোনারগাঁওয়ে ছেলের হাতে পিতা খুন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

জীবন আহমেদ,সোনারগাঁও প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মাদকাসক্ত পুত্রকে মাদক সেবনের টাকা না দেয়ায় ছুড়িকাঘাতে খুন হলেন শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গোবিন্দপুর গ্রামে নিজের ছেলে রিফাত (১৮) এর হাতে খুন হন তিনি। নিহতের ভাইয়ের ছেলে ইয়ামিন সুজন বলেন, “রিফাত মাদকাসক্ত। প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে চিল্লাচিল্লি করতো। আজ দুপুরে ঝগড়ার একপর্যায়ে ছুড়ি দিয়ে পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। হঠাৎ এই ধরনের নৃশংস ঘটনা ঘটাবে তা আমরা কেউ বুঝতে পারিনি”।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকের টাকার জন্য বাবার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ছুড়িকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী এসে রিফাতের বাবা শফিকুলকে নিথর অবস্থায় পান। সোনারগাঁও থানার তদন্ত ওসি রাশেদুল হাসান খাঁন জানান, ” ছেলের হাতে বাবার খুনের বিষয় টা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,
তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করিবো।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102