রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জুড়ী ফুলতলা সীমান্তে বিক্ষোভ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে সর্বধর্মীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) উপজেলার বটুলী সীমান্তে এ কর্মসূচি পালিত হয়।

এদিন জুড়ীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরিচালনা করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুড়ীর সমন্বয়ক তারেক মিয়া।

ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সাগরনাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ।

জুড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র পাল, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি দিবাকর দাশ, ইউপি সদস্য স্বপন মল্লিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলতলা ইউনিয়ন সভা মিলন চন্দ্র পাল।

সাধারণ সম্পাদক আতিতোষ রায় পাপ্পু, ফুলতলা চা বাগানের পুরোহিত রাজেন্দ্র প্রাসাদ পান্ডে, এলবিন টিলা খাসিয়া পুঞ্জির মন্ত্রী এন্টোনি পাটরটি, সরস্বতী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র পাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আফজাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সীমান্তের চেকপোস্ট অতিক্রম করতে চাইলে বিজিবি তাদের বাঁধা দেয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102