রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

পাবনা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি আখতার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (পাবনা) :

পাবনা প্রেস ক্লাবেখর সভাপতি আখতার, সম্পাদক জহুরুল
পাবনা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আখতারুজ্জামান আখতার (যুগান্তর, চ্যানেল আই) সভাপতি এবং জহুরুল ইসলাম (কালবেলা) সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনা শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি ছিফাত রহমান সনম (দৈনিক ইছামতি) ও এসএম আলাউদ্দিন (নয়া দিগন্ত)। যুগ্ম-সম্পাদক পদে মোখলেছুর রহমান খান বিপ্লব (দৈনিক ইছামতি), অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ (আরটিভি), ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ খন্দকার বাপ্পী (জিটিভি), কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার (যমুনা টেলিভিশন)‌ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবু হাসনা মুহাম্মদ আইয়ুব (আজকের ইতিহাস), রফিকুল ইসলাম সুইট (বাসস), শাহীন রহমান (চ্যানেল ২৪ ও আজকের পত্রিকা), জিকে সাদী, আরিফ আহমেদ সিদ্দিকী (যায় যায় দিন), সুশীল কুমার তরফদার ও মিজানুর‌ রহমান (বৈশাখী টেলিভিশন)।

মোট ৬২ জন ভোটারের মধ্যে ৫৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শাজাহান আলী মণ্ডল ও অধ্যাপক জহুরুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের আজকে ভোট সম্পন্ন হয়েছে। পাবনার সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করব ইনশাআল্লাহ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102