
স্টাফ রিপোর্টার:
সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির জনসমাবেশকে সফল করতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নির্দেশনায় ফতুল্লা থানা যুবদল নেতা রুবেল হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন ফতুল্লা থানা যুবদল।
শনিবার ৩০ নভেম্বর ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন,নতুন কোর্ট এলাকায় ওই সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,ফতুল্লা ইউনিয়ন বিএনপির সমাবেশে জেলা বিএনপির সভাপতিও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন আহম্মেদ।
প্রধান বক্তা হিসেবে ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড.আব্দুল বারী ভুইয়া।
এ দিকে বিকেল তিনটায় শিবুমার্কেট থেকে ব্যানারে ফেস্টুনে সুসজ্জিত হয়ে বিশাল মিছিল যোগে লিংক রোডের নতুন কোর্ট এলাকায় ফতুল্লা ইউনিয়ন বিএনপির সামবেশে স্লোগানের স্লোগানে অংশগ্রহণ করেন।
রুবেলের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক মো. সুমন, এনায়েতনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রকেট সুমন,ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা ইমরান হোসেন, মো.আশরাফুল ইসলাম কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা ইকবাল হোসেন রাসেল প্রমুখ।