রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীকে সেলাই মেশিন উপহার, ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের মানবিক উদ্যোগ প্রশংসিত। উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা।

কুমিল্লা তিতাসে বৃদ্ধা নারীর কঙ্কাল উদ্ধার।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে এক বৃদ্ধা নারীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে ।গতকাল শনিবার সকালে উপজেলা চরকুমারীয়া চকের একটি ফসলি জমি থেকে এক বৃদ্ধার কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করে তিতাস থানা পুলিশ।এ সময় উদ্ধারকৃত কঙ্কালটি উপজেলার চরকুমারীয়া গ্রামের ছক্কা মিয়ার স্ত্রী মরিয়ম( ৬৫) এর বলে জানা যায়।সে মামার বাড়িতে থাকতেন।তার কোন সন্তান ছিলো না।সে ছাগল পোষতেন।গত আগস্ট মাসের ৫ তারিখ ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে সে আর বাড়িতে ফিরে আসেননি।অনেক খোঁজাখোজির পর তাকে পাওয়া যায়নি।রবিবার সকালে স্থানীয় কৃষক কামাল হোসেন জমি পরিস্কার করতে এসে একপর্যায়ে জমির ঘাসের ওপর মানবদেহের মাথারখূলী হাত,পায়ের,রানের ও বুকের পাজরের হাড়ের অংশবিশেষ ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়।পরে এলাকাবাসী কঙ্কালের নীচে পড়ে থাকা মৃতের পড়নের সালোয়ার ও একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে কঙ্কালটি মরিয়মের বলে সনাক্ত করতে পেরে থানা পুলিশে খবর দেন।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন,ট্রিপল নাইন এ ফোন পেয়ে এসে মানবকঙ্কালের বিভিন্ন অংশ বিশেষ সংগ্রহ করা হয়েছে ডিএনএ পরীক্ষা কারানোর জন্য। পরীক্ষার রিপোর্ট এলে বোঝা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102