রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

স্বদেশ ইসলামী লাইফে কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পেলেন ইখতিয়ার উদ্দিন শাহিন।,

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিনিধি:

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এক

অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৫/১১/২৪ মঙ্গল বার কোম্পানীর সকল উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি তার দায়িত্ব বুঝে নেন,এবং কোম্পানির উন্নয়ন কল্পে বিভিন্ন প্রকার দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন,এর আগে কোম্পানির বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমানের হাতে ফুল দিয়ে বিশাল কর্মী বাহিনী নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিক শাওন। এ সময় অন্যান্যদের ভিতর উপস্থিত ছিলেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব হেদায়েত হোসেন আকাশ, কোম্পানির সেক্রেটারি এডভোকেট জামাল উদ্দিন, উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ সাজিদ হোসাইন, আইটি বিভাগের ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, অব লিখন বিভাগের ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন, হিসাববিভাগের ইনচার্জ জনাব মনোয়ার হোসেন, কোম্পানির সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক (sales and marketing) শেখ মনিরুল ইসলাম, সদ্য যোগদান কৃত সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইফুল ইসলাম, কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব ইদ্রিস আলী সহ বিভিন্ন সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাগন এ সময় কোম্পানির সম্মানিত চেয়ারম্যান বলেন আপনারা সকলে ব্যাংকের মাধ্যমে টাকা জমা করবেন, আপনাদের যেকোন সুযোগ সুবিধা,অথবা সমস্যা থাকলে আমার সাথে কথা বলবেন, স্বদেশ লাইফ কে আরো বেগবান, ব্যবসা এবং সংগঠন বৃদ্ধি করার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোম্পানির কনসাল্টেন্ট হিসাবে ইখতিয়ার উদ্দিন শাহিন কে দায়িত্ব দেওয়া হয়েছে,তিনি আপনাদের সার্বিক পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে আপনাদের পাশে থাকবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হেদায়াত হোসেন আকাশ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে তার দায়িত্ব পালন করবেন, তিনি আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করবেন,বিগত এক দেড় মাসে প্রতিষ্ঠানটি অনেক উন্নতি হয়েছে, মাঠ পর্যায়ে ৫০ লক্ষ টাকার উপরে বিভিন্ন প্রকার দাবি পরিশোধ করা হয়েছে, আপনারা সকলেই আইডিআরের নিয়ম মেনে কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিবেন।সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা এবং সর্বশেষ তার বক্তৃতায় ইখতিয়ার উদ্দিন শাহিন বলেন,আপনারা জানেন, আমি এই কোম্পানিতে দীর্ঘদিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি)হিসেবে দায়িত্বে ছিলাম, এই কোম্পানির প্রধান কার্যালয়ের যত ডেকোরেশন দেখছেন এবং এই কোম্পানির ১৬ টি গাড়ি, প্রতিষ্ঠানের সার্বিক যে উন্নয়ন হয়েছে, সব আমার হাতেই হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমার নামে বিভিন্ন প্রকার মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে এই কোম্পানি থেকে দূরে রাখা হয়েছিল। রাখে আল্লাহ মারে কে? কোম্পানির পরিচালনা পর্ষদ আমার উপর পূর্ণ আস্থা রেখেছেন,এজন্য স্বদেশ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান স্যার এবং ভাইস চেয়ারম্যান স্যার সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে কনসালটেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়ছে,আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আপনাদের সকলের সহযোগিতা পেলে, সকল সমস্যা সমাধান করে স্বদেশ ইসলামী লাইফ কে বাংলাদেশের শ্রেষ্ঠ বীমা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102